ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় চোরের নির্মম ছুরিকাঘাতে সলেমান মিয়া(৫০) নামের এক মালেশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে । ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। নিহত সলেমান ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের সিঙ্গারডাক গ্রামের সোনা মিয়ার পুত্র ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে সলেমান তার পুত্র তারিকুল ইসলামকে বিদেশে পাঠানোর জন্য ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে। ঐ টাকা চুরির উদ্দেশ্যে রাত ১২টার সময় সালমানের ঘরে প্রবেশ করে হাচান নামের এক চোর।
বাড়ির লোকজন টের পেয়ে টাকা নিয়ে পালানোর সময় হাসানকে ধাওয়া করে। পথিমধ্যে হাসান ও তার ভাই মিলে সলেমান ও তার মা এবং ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে । স্থানীয়রা আহত সবাইকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সলেমানের অবস্থা অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় সলেমান শেখ বৃহস্পতিবার ভোরে মারা যায়।
নিহতের ছেলে তারিকুল ইসলাম বলেন, আমার বাবাকে হাসান ও তার লোকজন নির্মম ভাবে কুপিয়ে হত্যা করল। আমরা খুনিদের ফাঁসি চাই।
এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, সলেমান নামের এক লোক মারা গেছে শুনে পুলিশ পাঠিয়েছি। এব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments