স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ২৭ মার্চের ট্রেনের ঈদ যাত্রার ফিরতি টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।
ফিরতি ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে ১৩ মার্চ , বিক্রি চলবে ১৯ মার্চ পর্যন্ত।
সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া যাচ্ছে। বেলা ২টা থেকে পাওয়া যাবে রেলওয়ের পূর্বঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট।
শুক্রবার ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের টিকেট, ১৪ মার্চ বিক্রি হয় ২৪ মার্চের টিকেট, ১৫ মার্চ বিক্রি হয় ২৫ মার্চের টিকেট, ১৬ মার্চ বিক্রি হয় ২৬ মার্চের টিকেট, আজ ১৭ মার্চ বিক্রি হচ্ছে ২৭ মার্চের টিকেট, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের টিকেট ও ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকেট।
ঈদের ফিরতি অগ্রিম টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।
এরআগে গত ৯ মার্চ সকাল ৮টা থেকে ঈদুল ফিতরের টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের সিদ্ধান্তনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ মার্চের টিকেট বিক্রি হয় ৩ মার্চ, ১৪ মার্চ টিকেট বিক্রি হয় আজ ৪ মার্চ, ১৫ মার্চের টিকেট বিক্রি হয় ৫ মার্চ, ১৬ মার্চের টিকেট বিক্রি হয় ৬ মার্চ, ১৭ মার্চের টিকেট বিক্রি হয় ৭ মার্চ , ১৮ মার্চের বিক্রি হয় ৮ মার্চ ও ১৯ মার্চের টিকেট বিক্রি হয় ৯ মার্চ।
রেলওয় আরও জানিয়েছে, চাঁদ দেখার উপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকেট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রি সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্টান্ডি টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে নিজেদের স্বার্থে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ এর ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগড়ব এলাকায় অবস্থান করছে। ১১ মে ২০২৬ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগড়ব এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ...
ডেস্ক রিপোর্ট: তুরস্কের কোনিয়া (Konya) শহরে অনুষ্ঠিতব্য 'কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬' (Konya OIC Youth Capital 2026)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ সকা ...
সব মন্তব্য
No Comments