রাজশাহী অফিস: মোহনপুর উপজেলার বসন্তকেদার দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসার নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন হয়েছে। আজ ৩০ মে মঙ্গবার বেলা ১২ টার সময় মাদরাসা প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়। সাহাজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা- মোহনপুর ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন তিনি তার বক্তব্যে বলেন স্বাধীনতার পরে কোন সরকার সরকারি ভাবে দেশে এতো গুলো মসজিদ করলে সেটি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরো বলেন ইসলামের জন্য কোন সরকার কিছু করলে সেটিও করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা জানেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে সপ্ন ছিলো সেটি আজ বাস্তবায়িত করছে তার সুযোগ্য কন্যা। আজ আমাদের দেশের প্রতিটা ঘরে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে আপনারা দেখবেন সকাল হলেই দেশের প্রতিটা মসজিদে সকল বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে এটির অবদান জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের। তিনি ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন যেন সবার মাঝে ইসলামের শিক্ষা প্রতিষ্ঠা হয়। তিনি সকল শিক্ষার্থীদের বলেন তোমার ভালো করে পড়াশুনা করো যাতে পরিবার সমাজ এবং দেশের কাজে লাগতে পারো। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার ভাইস চেয়ারম্যান রিক্তা আক্তার আরো উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ ৪ নং মৌমাছি ইউনিয়নের চেয়ারম্যান আলা আমিন বিশ্বাস পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক এমদাদ ও মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সবুর মাস্টার সাধারণ সম্পাদক মাহাবুব আলম তোতা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ রানা সাধারণ সম্পাদক আব্দুল হালিম।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments