মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সভাকক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম- এর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল জনাব হাসিবুল ইসলাম, শাহজাদপুর পৌরসভার মেয়র জনাব মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহিদ মাহমুদ খান এবং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ৩০ জুলাই ২০২২ তারিখ অনুষ্ঠিতব্য 'এ-ইউনিট'-এর গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে শাহজাদপুরে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আবাসন সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শহরের ট্রাফিক জ্যামসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরেন। এসময় উপস্থিত সকলেই ৩০ জুলাই গুচ্ছ ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে একমত পোষণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments