বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রথম পিএইচডি সম্পন্ন করলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক৷
বুধবার (২৫ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ সাহিদুর রহমান তত্ত্বাবধানে তার পিএইচডির ফাইনাল ডিফেন্স অনুষ্ঠিত হয়।
এসময়ে, পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ সাহিদুর রহমান (সুপারভাইজার), বশেমুরবিপ্রবির ড. শেখ আশিকুর রহমান প্রিন্স (কো সুপারভাইজার),কাজাকিস্তানের কেআইপিএম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মনোয়ার মাহমুদ (অনলাইন) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরিচালক প্রফেসর ড. কে,এম, জাহিদুল ইসলাম।
এব্যাপারে ওমর ফারুক বলেন, আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একদশক পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন শিক্ষক এখানে পিএইচডি করেননি। আসলে বিশ্ববিদ্যালয়ের মান সমুন্নত করতে এ বিষয়ে সবার দৃষ্টি থাকা প্রয়োজন। তাছাড়া বিষয়টি শিক্ষার্থীদের মাঝেও বেশ আগ্রহ সৃষ্টি করবে।
নিজস্ব বিশ্ববিদ্যালয়ের এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম পিএইচডি ফাইনাল ডিফেন্স সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন বিভাগের পক্ষ হতে তাকে অভিনন্দন জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments