আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া কালঘোষা নদীর উপর সেতু নির্মান কাজ বন্ধ করে ঠিকাদারের খোঁজনাই।
এ পথে যাতায়াতকারি ১৫ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে চরমে।
স্থানীয়রা বলেন, গান্দিগাও - বাকাকুড়া রাস্তার পূর্ব বাঁকাকুড়া কালঘোষা নদী পারি দিয়ে গান্দিগাও, ডেফলাই, ভালুকা, ফুলহাড়ি, নকশী,হালচাটি গজনী,বাঁকাকুড়া,হালচাটি,পানবর,আয়নাপুর, নাচনমহুরি ও ধানশাইলসহ ১৫টি গ্রামের শতশত মানুষ যাতায়াত করে।
কিন্তু এ নদীর উপর একটি সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় হাজার হাজার মানুষের। জানা যায়, ১৫ গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে ২০২২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বিশ্বব্যাংকের অর্থে ৬ কোটি ৪০ টাকা এ নদীর উপর একটি সেতু নির্মাণ কাজ হাতে নেয়।
টেন্ডারের মাধ্যমে ঠিকাদার ও নিয়োগ দেয়া হয়। শেরপুরের আক্রাম এন্টারপ্রাইজ কাজটি পান। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সংসদ সদস্য কে এম ফজলুল হক নির্মাণ কাজের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সুত্রে জানা গেছে ৩/১/২০২৪ তারিখের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়নি।
কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী, গান্দিগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেনসহ গ্রামবাসীরা জানান, ঠিকাদারের লোকজন গত প্রায় ৬ মাস পুর্বে কাজ বন্ধ করে চলে যায়। এতে কাজ শেষের নির্ধারিত সময়ের পরেও নির্মাণ কাজ শেষ হয়নি।
স্থানীয়দের অভিযোগ সেতু নির্মাণ স্থানের পাশ দিয়ে পথচারীদের যাতায়াতের জন্য বিকল্প কোন পথ নির্মাণ করা হয়নি। ফলে এ পথে যাতায়াতকরি ১৫ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আকরাম হোসেনের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা শুভ বসাক বলেন ঠিকাদারকে কাজ সম্পূর্ণ করার জন্য বারবার তাগাদা দেয়া হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে নির্মাণ কাজ শেষের তারিখ বাড়িয়ে নিয়েছেন৷
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাব ...
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সব মন্তব্য
No Comments