বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগতদের প্রবেশ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকাপ ফুটবল চলাকালীন ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার আয়োজনকে কেন্দ্র করে অতিরিক্ত জনসমাগম, যানজট ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া বহিরাগত কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খেলা চলাকালীন টিএসসি, মল চত্বর, কার্জন হল, কলাভবন ও আশপাশের এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে। শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবার যানবাহন নির্ধারিত সময়ে প্রবেশ করতে পারবে। ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করবেন। পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে অবস্থান করতে দেওয়া হবে না।
প্রক্টর অফিস জানিয়েছে, খেলা দেখতে আসা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হল প্রশাসন, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্বে থাকবেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গেও সমন্বয় করা হয়েছে। ক্যাম্পাসে মাদক, উচ্চশব্দে মাইক বাজানো এবং শৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে প্রক্টর অফিস।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments