স্টাফ রিপোটার: অবস্থান কর্মসূচি থেকে গ্রেপ্তার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার জিনজিরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল মোমেনের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
বৃহস্পতিবার বিকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুবদল নেতা মোমেনের জিনজিরার মান্দাইলের বাড়িতে গিয়ে তার স্ত্রী ও সন্তানদের খোঁজ-খবর নেন আফরোজা আব্বাস। এ সময় তার সাথে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থাকা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ স্থানীয় নেতাবৃন্দ।
অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জানান, গত ২৯ জুলাই ধোলাইখালে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে যখন আমাদের নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর পুলিশ যখন হামলা করে, তখন তাকে রক্ষার জন্য অনেক নেতাকর্মী এগিয়ে এসেছিলেন। তাদের সবাইকেই পুলিশ পিটিয়ে আহত করেছিল। তাদের মধ্যে যুবদল নেতা আবদুল মোমেনও ছিলেন। তাকে মারতে মারতে গায়ের বস্ত্র ছিড়ে ফেলেছিল পুলিশ। সে ভিডিও এখন সামাজিক যোগযোগ মাধ্যমসহ গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে। অনেকের সাথে সেদিন ধোলাইখাল থেকে গুরুতর আহত যুবদল নেতা মোমেনকেও গ্রেপ্তার করা হয়। আজ আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারের খোঁজ-খবর নিয়েছি।
এ সময় তার পরিবারের কাছে আর্থিক দেওয়া হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
সব মন্তব্য
No Comments