ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক জরুরী সভা আজ ৬ ফেব্রুয়ারি, ২০২৪ বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বামজোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মাদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হুসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
সভায় নেতৃবৃন্দ বলেন, "২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পথে যখন অগ্রসর হওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে, তখন কতগুলো কর্মকাণ্ড সামগ্রিক পরিস্থিতিকে জটিল করে তুলছে।
পতিত স্বৈরাচার , ফ্যাসিস্ট শেখ হাসিনা-আওয়ামী লীগ বিদেশে বসে, এমন কতক উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে যা আন্দোলনকারী শক্তিসহ দেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। এসব ঘটনাকে সামনে রেখে দেশের ইতিহাস ঐতিহ্যের অংশ ধানমন্ডি ৩২ নম্বর বাড়িসহ নানা জায়গায় ভাঙচুর, বুলডোজার ব্যবহার এবং এসব বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা পুরো পরিস্থিতিকে সংকটপূর্ণ করে তুলেছে। দেশে কোন সরকার থাকা অবস্থায় এ ধরনের ঘটনা মোটেই কাঙ্ক্ষিত নয়। এর দায় সরকারকেই নিতে হবে।
আমরা সারাদেশে জানমালের নিরাপত্তা বিধান, ভয়ের আবহাওয়া সৃষ্টির পুনরাবৃত্তি না হতে দিয়ে সকলের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে দৃশ্যমান ভূমিকা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারের নিষ্ক্রিয়তা থাকলে পুরো ঘটনা আরো জটিল হয়ে পড়বে । যা গণঅভ্যুত্থানের চেতনাকেই প্রশ্নবিদ্ধ করার ও নানা শক্তিকে অপতৎরতা চালানোর সুযোগ করে দেবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বিভিন্ন গণতান্ত্রিক দল, শক্তি ও দেশের সচেতন মহলকে সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থেকে চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ফ্যাসিবাদ মোকাবেলায় ফ্যাসিবাদী কর্মকাণ্ড নয়, রাজনৈতিকভাবেই সকল ধরনের ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments