ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবারকল্যাণের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে। গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার (২ডিসেম্বর) থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীদের আহবানে এই পূর্ণ কর্মবিরতি চলবে।
জানা যায়, এক দফা এক দাবি প্রস্তাবিত নিয়োগ বিধি ২০২৪ অতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী পূর্ণ কর্মবিরতি বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা এসোসিযয়েশন, সহকারী সমিতি ও পরিদর্শক সমিতি পালন করছে। কর্মবিরতির ফলে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সেবা ব্যহত হচ্ছে। আগামী ১০ দিন এই পূর্ণ কর্মবিরতি চলবে।
পরিবারকল্যাণ সহকারী রুনা লায়লা বলেন, আমরা পরিবার কল্যাণ সহকারী রাজস্ব খাতভুক্ত কর্মচারী। দীর্ঘ ২৬ বছর আমাদের নিয়োগ বিধি নাই। নিয়োগ বিধি না থাকার কারণে আমরা পদোন্নতি ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমরা রাজস্বভুক্ত কর্মচারী হয়েও ১৭তম গ্রেডে কাজ করে যাচ্ছি। আমরা মা ও শিশুদের সকল স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনার সেবা দিয়ে থাকি। পাশাপাশি আমরা সরকারি বিভিন্ন কাজ বাস্তবায়ন করে থাকি। কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক ১০ দিন আমরা পূর্ণ কর্মদিবস পালন করব। পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলাল উদ্দিন, নিয়োগবিধি না থাকার কারণে অধিদপ্তরে পর্যায়ক্রমে নিয়োগ হচ্ছে। নিয়োগবিধি না থাকার কারণে একই পদে আমাদের চাকরি করতে হচ্ছে। আমাদের কোন পদোন্নতি হচ্ছে না। আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পূর্ণ কর্মবিরতি এবং স্ব-স্ব উপজেলা অফিসে অবস্থান নিয়েছি।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আল আমিন জানান, আমরা ৩৩ হাজার ৭১০ জন সারা দেশে কর্মরত রয়েছি। বিভিন্ন পদধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন এবং নিয়মতি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। ২৬ বছর ধরে আমাদের ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments