জাবি প্রতিনিধি :অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ছয়টি আবাসিক হল এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে।
আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন। রবিবার (১২ ই নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছয়টি আবাসিক হল ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র উদ্বোধন করবেন।
উল্লেখ্য , গত ১০ আগষ্ট সিন্ডিকেট সভায় নবনির্মিত ৬টি হল ও একটি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। মেয়েদের ৩টি হলের (১৭, ১৮ ও ১৯ নম্বর) নাম যথাক্রমে বেগম রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল ও বীর প্রতীক তারামন বিবি হল হিসেবে নামকরণ করা হয়েছে। ছেলেদের ৩টি হল (২০, ২১, ২২ নম্বর) যথাক্রমে শহীদ তাজউদ্দীন আহমেদ হল, শেখ রাসেল হল ও কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে।
জাবির নবনির্মিত ৬টি হলের মধ্যে ২টি হল শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে। বাকিগুলোর কাজ শেষ হলেও এখনো চালু হয়নি।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments