বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। তার মৃত্যু বাংলাদেশের অপূরণীয় ক্ষতি। এই শোকেকে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব।
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
দিবসটি উপলক্ষে সোমবার দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। এছাড়াও উপাচার্য ড একিউএম মাহবুবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা বঙ্গবন্ধুর সমাধি স্থল টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। পরে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ৫০১ নাম্বার সেমিনার কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপাচার্য ড. একিউএম মাহবুবের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর ড. রাজিউর রহমান, সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আবু সালেহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা,কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়া শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মসজিদও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments