স্টাফ রিপোটার: রাস্তা আছে যেখানে অটো চলবে সেখানে, কার্ডের নামে অবৈধ চাঁদাবাজিতে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি প্রদান এবং অবিলম্বে বিআরটিএ কর্তৃক লাইসেন্সের দাবিতে আজ ৬ আগস্ট রবিবার, সকাল ১০টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ লোহারব্রিজে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সময়ে লালবাগ (ট্রাফিক) ডিসি বরারব স্মারকলিপি প্রদান করা হয়।
বেড়িবাঁধ লোহারব্রিজের সমাবেশে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, কামরাঙ্গীরচর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, ৫৫নং ওয়ার্ড কমিটির সভাপতি মহির মোল্লা, ৫৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ৫৭নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. জামাল প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments