ডেস্ক রিপোর্টঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে স্ত্রী ও দুই কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে।
নিহত এক কন্যা এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। ঘটনার পর ঘাতক আসাদুর রহমান রুবেল (৪০) আত্মহত্যার জন্য ঢাকা-আরিচা মহাসড়কে শুয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন।
রোববার ভোরে এ ঘটনা ঘটে। ভোর ৫টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
এ ব্যাপারে নিহত গৃহবধূ লাভলী আক্তারের ভাই মো. আলম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরজাহান লাবনী।
নিহত লাভলী আক্তারের ভাই মো. আলম জানান, তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল, কিন্তু এর পরিণতি এভাবে হবে তা তিনি কল্পনাও করেননি।
ত্রিপল মার্ডার প্রসঙ্গে ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে আসাদুর রহমান রুবেল রোববার রাতে কোনো একসময় তার স্ত্রী ও দুই মেয়েকে পারিবারিক কলহের জের ধরে গলা কেটে হত্যা করে।
নিহতরা হলেন— রুবেলের স্ত্রী লাভলী আক্তার (৩৫), বড় মেয়ে বানিয়াজুরী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছোঁয়া আক্তার (১৬) ও ছোট মেয়ে স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কথা আক্তার (১২)।
ঘাতক রুবেল উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে দন্ত চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।
স্থানীয়রা জানান, রুবেল ও লাভলীর ভালোবাসার বিয়ে, দীর্ঘদিন ধরে তারা সুখে ও শান্তিতে সংসার করে আসছিলেন। ১৫ বছর ধরে রুবেল আঙ্গারপাড়া একই গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।
কিন্তু বেশ কিছু দিন ধরে তিনি ঋণগ্রস্ত হয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। এ নিয়ে পারিবারিক কলহ বাড়তে থাকে। শনিবার দিবাগত রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয় বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খান বলেন, রুবেল অনেক টাকা ঋণ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। যার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করেন।
এদিকে শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরজাহান লাবনী এ হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসেছে। লাশের ময়নাতদন্তের পর হত্যার মোটিভ জানা যাবে।-যুগান্তর
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments