ডেস্ক রিপোর্ট : মদিনার পবিত্র মসজিদে নববীতে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান ও হট্টগোলের ঘটনায় ইমরান খানসহ ১৫০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে পাকিস্তানে। তাদের বিরুদ্ধে পাকিস্তানি ওমরাহপালনকারীদের হয়রানি ও ধর্মীয় কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে ইমরান-ঘনিষ্ঠ সাবেক এক মন্ত্রীর ভাতিজাকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, রোববার (১ এপ্রিল) ফয়সালাবাদের মদিনা টাউন থানায় সন্দেহভাজনদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মোহাম্মদ নাঈম নামে এক ব্যক্তি।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান, সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী ড. শাহবাজ গিল, জাতীয় পরিষদের সাবেক ডেপুটি স্পিকার কাসিম খান সুরি, জাতীয় পরিষদের সদস্য শেখ রশিদ শফিক, ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী অনিল মুসারাতসহ আরও অনেকে।
মামলার অভিযোগে বলা হয়েছে, মসজিদে নববীতে পাকিস্তানি ওমরাহপালনকারীদের কাজে বাধা দিতে পাকিস্তান থেকে ১৫০ জন ও লন্ডন থেকে আরও কয়েকজনের একটি দলকে সৌদি আরবে পাঠানো হয়েছিল। অভিযোগকারীর দাবি, পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে এ ঘটনা ঘটানো হয়েছে।
মামলার পরপরই ইমরান খানের ক্ষমতাচ্যুত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদের ভাইপো শেখ রশিদ শফিককে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরব থেকে ফিরে ইসলামাবাদ বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়।
শেখ রশিদ তার ভাইপোর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, উমরাহ পালন শেষে ফেরার পরপরই শফিককে গ্রেফতার করা হয়েছে। মামলার পর বাড়িঘরে অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘কিল লিস্টে’ তিনি এক নম্বরে আছেন এবং যেকোনো সময় প্রাণ হারাতে পারেন। ন্যাটো সম্মেলনে তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট ...
সব মন্তব্য
No Comments