স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নবনিযুক্ত ১১-২০তম গ্রেডের ৩৩ জন কর্মচারীদের স্বল্পমেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় একাডেমিতে আজ ২৯ নভেম্বর বিকাল ৩.০০টায় কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। ১৪ দিনব্যাপী স্বল্পমেয়াদী বুনিয়াদি কোর্সের সমাপনী দিনে আজ সনদপত্র বিতরণের এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সম্মানিত সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ। সভাপতিত্ব করেন প্রশিক্ষণ বিভাগের পরিচালক জনাব মুহাম্মদ শরিফুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির কর্মকর্তাবৃন্দরা।
একাডেমির মহাপরিচালক সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ’যে যার অবস্থান থেকে সংস্কৃতির ধারক হয়ে ওঠতে হবে। সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সংস্কৃতি চেতনা ও এই ধারাকে সমুন্নত রাখতে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে” ।
স্বল্পমেয়াদী এ বুনিয়াদি কোর্সের মাধ্যমে কর্মীকে দক্ষ করে গড়ে তোলার লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করে থাকে। প্রশিক্ষণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইতিহাস, রূপকল্প, অভিলক্ষ্য, কার্যক্রম, বাংলাদেশের সংবিধান, আইন, বিধিমালা সম্পর্কে সম্যক ধারনা; প্রকল্প ব্যবস্থাপনা; আর্থিক সুবিধাদি; বিভাগীয় মামলা, তদন্ত প্রক্রিয়া; বার্ষিক কর্মসম্পাদন চুক্তি; ই-গভর্নেন্স ও ইনোভেশন; সেবা প্রদান প্রতিশ্রুতি ও তথ্য অধিকার আইন; ডি নথি; অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনা; চারুকলা ও বাংলাদেশের চিত্রশিল্প সম্পর্কে সম্যক ধারণা; নন্দন তত্ব; বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সম্যক ধারণা; সংগীত, নৃত্য ও আবৃত্তির ইতিহাস বিষয়ে সম্যক ধারণা; লোক সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগো্ষ্ঠীর জীবন সংস্কৃতির সম্যক ধারণা ইত্যাদিসহ নানাবিদ প্রশিক্ষণ প্রদান করা হয়।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments