স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) দীর্ঘদিন পর নিয়মিত চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন। সোমবার (৮ জুন ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানায়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের এই অধ্যাপক এত দিন ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা এবং ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। গাজীপুরের কাপাসিয়ার এই কৃতিসন্তানকে ৭ জুন রোববার প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। ঢাকা বোর্ডের সদ্য বিদায়ী চেয়ারম্যান খন্দোকার এহসানুল কবিরকে ঢাকা কলেজে সংযুক্ত করা হয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম। তিনি খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ ছিলেন। রাজশাহী বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন একই বোর্ডের সচিব শামীম আরা চৌধুরী। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন দর্শনের অধ্যাপক মো. আহসান পারভেজ। তিনি কুমিল্লার দেবীদ্বার সরকারি এস এ কলেজের অধ্যক্ষ ছিলেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে। তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিবের দায়িত্ব পালন করছিলেন।
এদিকে দীর্ঘদিন পর এনসিটিবিতে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। হিসাববিজ্ঞানের এই অধ্যাপক চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে এনসিটিবিতে নিয়মিত চেয়ারম্যান ছিল না। এত দিন শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
রবিবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় এনসিটিবি ও ঢাকা, বরিশাল, যশোর ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
সব মন্তব্য
No Comments