আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা দ্রুতই প্রশমিত হতে পারে এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে থাকবে বলে তিনি মনে করেন।
সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান চাইলে আলোচনার পথ খোলা রয়েছে। তবে সে ক্ষেত্রে তাদেরই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যৎ আলোচনা সরাসরি বৈঠকের বদলে টেলিফোন বা দূরবর্তী যোগাযোগ মাধ্যমেও হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের আলোচক দলের মধ্যে কিছু ব্যক্তি বাস্তববাদী হলেও সবাই একই অবস্থানে নেই। তারপরও তিনি আশা প্রকাশ করেন, তেহরান শেষ পর্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত নেবে। আলোচনার সম্ভাব্য এজেন্ডায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে বলেও জানান তিনি।
আঞ্চলিক প্রসঙ্গে ট্রাম্প পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের প্রশংসা করে তাদের ‘সম্মানযোগ্য’ আখ্যা দেন। পাশাপাশি পাকিস্তান-ভারত উত্তেজনা নিয়ে তিনি দাবি করেন, ওই সংঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে—যদিও এ বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে ওয়াশিংটনে এক নৈশভোজ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাম্প্রতিক গুলির ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, হামলাকারীর মানসিক অস্থিরতার বিষয়টি তার পরিবারের জানা ছিল। প্রকাশিত ম্যানিফেস্টো বিশ্লেষণ করেও তাকে মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি বলে মনে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments