দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। এরমধ্যে রয়েছেন উপজেলার পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা বুলবুল এবং রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিশ^াস রানা। নাশকতার মামলায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। ইউপি চেয়ারম্যান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার ভোরে কুষ্টিয়া শহরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা বুলবুলকে গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশ। সে ঢাকা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে তাকে আদালাতে সোপর্দ করা হয়। অপরদিকে ২০ অক্টোবর রাতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম কুষ্টিয়া শহরের একটি বাসায় অভিযান চালিয়ে রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিশ^াস রানাকে গ্রেপ্তার করে। পরে একইভাবে নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালাতে সোপর্দ করা হয়।
দৌলতপুরে ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, এ বিষয়ে আমার জানা নেই এবং তাদের দৌলতপুর থানাতেও সোপর্দ করা হয়নি।
তবে এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, রিফায়েতপুর ও পিয়ারপুর ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান আটক হওয়ার খবর আমি অবগত রয়েছি। ২০ অক্টোবর রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ্বাস রানা আটকের বিষয়টি ইউনিয়ন পরিষদের সচিব আমাকে লিখিতভাবে জানিয়েছে। তবে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল আটক হওয়ার বিষয়টি লিখিতভাবে না জানালেও আমি অবগত রয়েছি।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments