ডেস্ক রিপোর্ট: তিউনিশিয়া ও ইতালির মধ্যবর্তী ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত দুই জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ২০ জন। জার্মান সাহায্য সংস্থা রেসকিউশিপ রোববার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাডুবির এটি সর্বশেষ ঘটনা।
রেসকিউশিপের স্টিফেন সেফার্ট বলেছেন, তাদের জাহাজ নাদির আরো ২২ জনকে উদ্ধার করে ইতালির ল্যাম্পদুসা দ্বীপে নিয়ে গেছে।
নাদিরের ক্যাপ্টেন জানিয়েছেন, উদ্ধার হওয়া নারী, পুরুষ ও শিশুরা ক্যামেরন, আইভরিকোস্ট ও মালির।
সেফার্ট জানান, তিউনিশিয়া ছাড়ার সময় নৌকাটিতে ৪০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন।
ইতালির বার্তা সংস্থা এএনএসএ বলেছে, যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে নয়জন নারী রয়েছে। তবে সংস্থাটি নিখোঁজের সংখ্যা ১৮ বলে উল্লেখ করেছে।
উল্লেখ্য, গত কয়েকদিনে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ল্যাম্পদুসা দ্বীপে এসে পৌঁছেছে। তিউনিশীয় উপকূল থেকে এই দ্বীপের দূরত্ব প্রায় দেড়শো কিলোমিটার।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments