জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার আগমূহুর্তে নানা গুজব ছড়িয়ে পড়েছে। চিহ্নিত দু-একজন প্রার্থীর সমর্থকরা মনোনয়নপ্রাপ্তির ভুয়া খবর ফেসবুকে প্রচার করছে।
এদিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর জাল করে ভুয়া সিল ও দলীয় প্যাডে মনোনয়ন তালিকা প্রচার করছে একটি পক্ষ। শনিবার (২৫ নভেম্বর) বিকেল থেকে মেসেঞ্জারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি চিঠি ভেসে বেড়াচ্ছে।
চিঠিতে দেখা যায়, জামালপুর জেলার ৫টি সংসদীয় আসনের 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চূড়ান্ত তালিকা' লিখে পাঁচজনের নাম প্রকাশ করা হয়েছে। চিঠিতে স্মারক বা সূত্র উল্লেখ না থাকলেও তারিখ লেখা হয়েছে ২৫/১১/২৩। এতে 'ক্ষ' অক্ষরকে লেখা হয়েছে 'হ্ম'। বানান ভূলসহ বেশকিছু অসঙ্গতি দেখা গেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা জানান, আগামীকাল রবিবার (২৬ নভেম্বর) দলীয় সভাপতি শেখ হাসিনা আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা দেবেন।এই মর্মে দলের দপ্তর সম্পাদক মনোনয়ন প্রত্যাশীদের চিঠি দিয়েছেন এবং সবার সাথে মতবিনিময়ের জন্য গণভবনে ডেকেছেন। এরআগেই যে মনোনয়ন তালিকাটি প্রকাশ করা হয়েছে এটি শতভাগ মিথ্যা ও অপপ্রচার। যারা এমনটি করেছে, তারা মূলত দলের মধ্যে বিতর্কিত পরিবেশ সৃষ্টির জন্য এটি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
এ ব্যাপারে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. মু. বাকী বিল্লাহ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়নপ্রাপ্তির যে তালিকা প্রকাশ পেয়েছে সেই তালিকার ব্যপারে আমার কোন ধারণা নেই। তিনি বলেন, আগামীকাল রোববার (২৬ নভেম্বর) দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা দেয়া হবে বলে জানান তিনি।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments