ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর উত্তপ্ত পাকিস্তান। ইমরানকে গ্রেপ্তারের পর পরই লাহোরের রাস্তায় নেমে পড়ে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
পরিস্থিতি সামাল দিতে এরইমধ্যে রাজধানীতে ১৪৪ ধারা জারি হয়েছে।
এছাড়া লাহোর, করাচি, বেলুচিস্তানসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে হাই অ্যালার্ট জারি করেছে দেশটির প্রশাসন। এবার গোটা দেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করল শাহবাজ সরকার।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গোটা দেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। এর ফলে পাকিস্তানে আপাতত ফেসবুক, টুইটার ইউটিউব পরিষেবা বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় সন্ধ্যায় টেলিকম সংস্থার পক্ষ থেকে ইন্টারনেট সরবরাহের রিপোর্ট উল্লেখ করে আরও জানানো হয়, কিছু অঞ্চলে সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এর ফলে রিয়েল-টাইম নেটওয়ার্ক ডেটায় দেখা যাচ্ছে, পাকিস্তানে সমস্ত মোবাইল এবং ফিক্সড-লাইন ইন্টারনেট সরবরাহে ব্যাঘাত ঘটেছে। তার ফলেই দেশে ফেসবুক, টুইটার ইউটিউব আপাতত বন্ধ হয়ে গেল।
মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিতে অংশ নেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। কিন্তু জামিনের আগেই তাকে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে হেফাজতে নেয় পাক রেঞ্জার্স।
পিটিআইয়ের সহসভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেন, ইসলামাবাদ হাইকোর্ট রেঞ্জার্সের দখলে। সেখানে আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়েছে।
পিটিআই নেতা আজহার মাশওয়ানি অভিযোগ করেন, ইমরানকে রেঞ্জার্সরা আদালতের ভেতর থেকে ‘অপহরণ’ করেছে। এর প্রতিবাদে দলটি তাৎক্ষণিকভাবে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সিতে আইআরজিসি হামলার পর যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে তৃতীয় দফায় ইরানে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
সব মন্তব্য
No Comments