দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। দৌলতপুরের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মানও রয়েছে সুনামের ধারায়। শিক্ষা প্রসারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বিএসসি তার মেধা ও আধুনিক প্রযুক্তি নির্ভর জ্ঞান দ্বারা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে নিরলস কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ে রয়েছে দক্ষ ও মেধাবী শিক্ষক মন্ডলী। যাদের শ্রম প্রতিকুলতার মাঝেও শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, স্কাউটস ও খেলা-ধুলার পাশাপাশি সাংস্কৃতিক বিকাশে অনন্য ভূমিকা রেখে চলেছে। এরফলে দৌলতপুর উপজেলায় ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন স্বীকৃতি পেয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments