মহান স্বাধীনতা দিবসে গণশহীদদের প্রতি জাসদের শ্রদ্ধা নিবেদন
সাভার প্রতিনিধি: আজ ২৬ মার্চ ২০২৫ বুধবার সকাল ৬:৪০ মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাসদ কেন্দ্রীয় কমিটি, শ্রমিক জোট, জাতীয় যুব জোট ও ছাত্রলীগ নেতৃবৃন্দ শহীদ বেদীতে ফুল দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা, গণশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় তারা মুক্তিযুদ্ধে নির্যাতিত নারী, পুরুষ, শিশুসহ এবং স্বজন হারাদের সমবেদনা জানাতে ১ মিনিট নিরাবতা পালন করেন।
জাসদ নেতৃবৃন্দ গণমাধ্যমের সাথে আলাপচারিতায় বলেন, স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন, সর্বোচ্চ গৌরব, অহংকার ও মর্যাদার বিষয়। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ৫৪ বছর অতিবাহিত হবার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রমাণ করেছে বাঙালির স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যেমন ঐতিহাসিক ন্যায্যতা ছিল ঠিক তেমনই স্বাধীন জাতিরাষ্ট্র ও জাতীয় বিকাশের ঐতিহাসিক সহজাত আত্মশক্তির বাংলাদেশ রাষ্ট্র ও বাঙালি জাতি নিজের মধ্যে ধারণ করে। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা অর্থাৎ গণতন্ত্র-সমাজতন্ত্র-ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে পরিচালিত করা সম্ভব হলে বাংলাদেশ আরও বহুগুণ অগ্রগতি-উন্নয়ন-সমৃদ্ধি অর্জন করতে পারতো। দেশের সাধারণ মানুষের মানবিক জীবনমান আরও বহুগুণ উন্নত হতো। কিন্তু আজ জাতির দুর্ভাগ্য ৫৪ বছরের মাথায় মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানপন্থীরা রাষ্ট্র ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের নাম-নিশানা-ইতিহাস-স্মারক চিহ্ন মুছে ফেলেছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত বিষয়গুলো অমীমাংসিত ও অস্বীকার করেছে। এ রকম পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধার করে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করার জন্য সকল দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি জাসদ নেতৃবৃন্দ আহ্বান জানান।
মুক্তিযুদ্ধের গণশহীদদের প্রতি শ্রদ্ধা কর্মসুচিতে উপস্থিত ছিলেন, জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জনসংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সম্পাদক আলী হাসান তরুন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, ছাত্রলীগ সভাপতি রাশিদুল হক ননী, যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য অংকুর, মোতালেব হোসেন প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments