মোংলা (বাগেরহাট) থেকে মো. নূর আলমঃ বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজন ও বাস্তবায়নাধীন ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য জরুরী পুনর্বাসনের উদ্যোগ’ প্রকল্পের আ্ওতায় ২৭ এপ্রিল বুধবার সকালে মোংলার সরকারি টিএ ফারুক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের সাথে পরামর্শ সভা ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
বুধবার সকাল ১০টায় পরামর্শ সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের উপজেলা ফিল্ড অফিসার সুনীতি রায়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ'র অধ্যক্ষ আলহাজ্ব আবু সাঈদ খাঁন। পরামর্শ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ। সভায় করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের অভিজ্ঞতা ও ব্যবসা পরিচালনার পরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন রেশমা আক্তার আদরী, কাকলী বৈরাগী প্রমূখ। রূপান্তরের স্ক্রিম প্রকল্পের উপজেলা ফিল্ড অফিসার সুনিতী রায় বলেন, মোংলা উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মানুষের মধ্য থেকে যাচাই করে ২৫০ জন অসহায় কর্মহীনদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা ক্ষুদ্র ব্যবসা, হাসঁমুরগী পালন, গরু পালনের উপর প্রশিক্ষণ নিয়েছেন। বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী ২৫০ জনকে ২৫ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটি খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments