স্টাফ রিপোর্টার: পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ ও কেক কেটে শিশুদের জন্য ‘তারার মেলা’ নামক কক্ষ উদ্বোধন করেছেন ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় শিশুদের খেলাধুলা ও পড়ালেখার জন্য ‘তারার মেলা’ কক্ষটি উদ্বোধন করেন।
কাজী মনিরুল ইসলাম বলেন, শিশুদের নানা প্রশিক্ষনের মাধ্যমে তাদের জীবনকে আরও সহজ, সমৃদ্ধ ও স্মার্ট করে গড়ে তুলতে হবে। ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, প্রযুক্তিদক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সঙ্গে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছে সরকার। এ সময় শিশুদের অভিভাবকদের কাছে আগামী নির্বাচনে নৌকায় ভোট চান কাজী মনিরুল ইসলাম মনু।
পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এস এম মো: সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা শিক্ষা অফিসার মো: মঈনুল হোসেন, ডেমরা থানার সহকারী থানা শিক্ষা অফিসার শাফিয়া বেগম, সহকারী থানা শিক্ষা অফিসার জাকিয়া সুলতানা, আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন জিয়া, ৬৪নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল আলিম ও আশফাকুর রহমান ভুট্টু, সাদ্দাম হোসেনসহ অন্যান্যরা।
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
সব মন্তব্য
No Comments