ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করে ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরে এক বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম এর নেতৃত্বে বিশাল গণমিছিল ভেড়ামারা শহর প্রদক্ষিন করে।
গণমিছিলের পূর্বে বিএনপির উপজেলা কমিটির আহবায়ক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, মিরপুর -ভেড়ামারা আসনের যে মনোনয়ন ঘোষণা হয়েছে তার পরিবর্তন চাই নেতাকর্মী ও সমর্থকরা। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষে জয়লাভ সম্ভব নয়। জনগনের পছন্দের নেতাকর্মীদের আস্থাভাজন জনপ্রিয় জননেতা তিন বারের সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দিতে দু'টি উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করছে দলীয় নেতাকর্মীরা। আজ শনিবার শান্তিপূর্ন গণমিছিল হচ্ছে। এই গণমিছিল বলে দেয় কে মনোনয়ন পাওয়ার যোগ্য। মনোনয়ন পরিবর্তন করে শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বিশু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান রঞ্জু,জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস,বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান লাভলু, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা শামীম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নেতা কর্মীরা।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments