কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় রাহুল দাস (২৭) নামের এক ভার্সিটি শিক্ষার্থী আহত হয়েছে। খুর দিয়ে তার দুই গালে ও গালায় আঘাত করা হয়। শুক্রবার শেষ বিকেলে শেখ কামাল সেতুর উত্তর প্রান্তে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়। আহত শিক্ষার্থী রাহুল পৌর শহরের চিংগরীয়া এলাকার বাসিন্দা রবিন্দ্র নাথ দাসের ছেলে।
আহতর পারিবারিক সূত্রে জানা গেছে, সে ঢাকায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপাড়ার পাশাপাশি অনলাই ব্যবসা করে। শুক্রবার বিকালের দিকে রাহুল বাসা থেকে বেড়িয়ে শেখ কামাল সেতুতে ঘুরতে যায়। ওৎ পেতে থাকা বখাটে সন্ত্রাসী আলআমীন তার উপর হামলা চালায়। এসময় তার সাথে থাকা খুর দিয়ে দিয়ে তাকে মারত্মকভাবে জখম করে। ৯৯৯ ফোন পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থালে পুলিশ পৌছালে সন্ত্রাসী আলআমীন পালিয়ে যায়।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর পিতা রবিন্দ্র নাথ দাস শুক্রবার সন্ধ্যায় আলআমীনে নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেছেন।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments