নাটোর প্রতিনিধি: কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করায় নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব দাউদার মাহমুদকে শোকজ করেছে বিএনপি।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে শোকজ করা হয়। এর আগে গতকাল 'কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে নাটোরে বিএনপির মোটরসাইকেল শোডাউন' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা অমান্য করে নাটোর জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ও নাটোর জেলাধীন সিংড়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব দাউদার মাহমুদ বিশাল মোটর সাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে দলের পক্ষ থেকে এহেন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টন্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নিদের্শ প্রদান করা হয়েছে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments