স্টাফ রিপোর্টার: বিশ্ববিদ্যালয়সমূহের ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজে লাগবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইত্যোমধ্যে ডাকসু ও জাকসু নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই রাকসু ও চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আজকের সভায় ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনারগণ উপস্থিত ছিলেন। তাঁদের সাথে আলাপ-আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়েছে। তাঁরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত। আর যারা ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিবে, তারাও উচ্চ শিক্ষায় শিক্ষিত। তিনি আরো বলেন, যেহেতু আমাদের জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, তাই এ নির্বাচনগুলো দেখে আমাদের কিছু অভিজ্ঞতা হচ্ছে। সে অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কিভাবে প্রয়োগ করা যায়, সেটা শেয়ার জন্য আজকের এ সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ইতোমধ্যে দুইটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে দুইটি নির্বাচনের ছোটখাটো ভুলগুলো কিভাবে সমাধান করা যায়-সে বিষয়েও আলোচনা হয়েছে।
জাহাঙ্গীর আলম জানান, আজকের সভায় নির্বাচন বিষয়ে যেসব ভালো পরামর্শ এসেছে, তা আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। তিনি আরো জানান, নির্বাচনের বিষয়ে যেসব পরামর্শ এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ, ভোট গণনার প্রক্রিয়া নির্ধারণ, কালি কিভাবে ব্যবহার করতে হবে ইত্যাদি। এছাড়া নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, ভোটকেন্দ্রে ভোটারদের ছবি যুক্ত আইডিকার্ড, স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে প্রতিষ্ঠান দুইটির কোনো উদ্বেগ নেই। দুইটি নির্বাচনই সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন। তিনি এ সময় সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণের অনুরোধ করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments