সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এবং তরঙ্গ মহিলা কল্যান সংস্থা,আমরাই পারি জেলা জোট,ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম জামালপুরের সহযোগিতায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টন ঐক্য পরিষদের লক্ষীকান্ত পন্ডিতের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রমেন বণিকের সঞ্চালনা মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর গান্ধী আশ্রম ও মুক্তিসংগ্রাম জাদুঘরের পরিচালক উৎপল কান্তি ধর, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ জেলার সাধারন সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের (আমাসুফ) বিভাগীয় সদস্য এড. আকলিমা আক্তার, সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলার সভাপতি অজয় পাল বাবু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টন ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক সুভাশিষ তালুকদার,শহর কমিটির সাধারন সম্পাদক বিপুল কাঞ্জিলাল, যুব ঐক্য পরিষদ জেলা কমিটির আহ্বায়ক রিপন দাম, তরঙ্গ মহিলা কল্যান সংস্থার কর্মকর্তা রাসেল মিয়া প্রমূখ। মানববন্ধনে ঘোষনাপত্র পাঠ করেন সরস্বতী রাজভর।
মানববন্ধনে বক্তরা বলেন, ১৯৪৮ সালে জাতিসংঘ ফ্রান্সের প্যারিসে সাধারন সভায় মানবাধিকার সনদ গৃহিত হয়। কিন্তু মানুষের অধিকার আজ ভূলুণ্ঠিত। ১৯৭১ সালে আন্তজাতিক মানবাধিকার লঙ্ঘন করেছিল পাকিস্তান। লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা, নারীদের ধর্ষণ করে এটা মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় উদাহরন। ইসরায়েল গাজায় হামলা করে গত এক মাসে ৭ হাজার শিশুকে হত্যা করেছে অথচ সবাই চুপ করে আছে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। ১২ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে আজ ব্যবসা করছে বিভিন্ন সংগঠন, হিন্দুসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় আজ অধিকার বঞ্চিত বাংলাদেশে। এরকম মানবাধিকার লঙ্ঘনের হাজার হাজার উদাহরন দেওয়া যাবে।
বক্তরা আরোও বলেন, জানুয়ারীতে নির্বাচন, আমরা আশা রাখি যারা সরকার গঠন করবেন তারা সংখ্যালঘুদের যে দাবীগুলি রয়েছে সেগুলি মেনে নিবেন এবং দেশে মানবাধিকার প্রতিষ্ঠার উদাহরন সৃষ্টি করবেন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments