বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আপিল বিভাগ কর্তৃক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ১৫ শতাংশ কর বহাল রাখার সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ। গত ১৩ জুন, ২০২৫ তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের পূর্বতন সিদ্ধান্ত বাতিল করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত বহাল রেখেছে যা শিক্ষার নীতিগত দর্শন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থি। ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ অবিলম্বে কর আরোপ বহালের রায় প্রত্যাখান করেছে এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হাসান সুজন ও সাধারণ সম্পাদক সুবহে সাদিক সন্ধি এক যৌথ বিবৃতিতে বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন ও শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা এই রায়ে বাস্তবায়ন হয়নি। বরং এই রায় শিক্ষার ব্যয়বৃদ্ধি, আর্থিক সংকট ও শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে ফেলবে। এছাড়া রায়ের যুক্তি 'শুধুমাত্র আয়ের ওপর কর আরোপ, ক্ষতির সময় কর ছাড়' শিক্ষাকে আইনগতভাবে বাণিজ্যিক উপকরণে পরিণত করবে। জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণের পরও ১৫ শতাংশ কর আরোপ পুনর্বহাল করা বৈষম্যের উদাহরণ ছাড়া আর কিছুই নয়।"
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দেওয়া ১৫ শতাংশ কর বাতিলের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, "এই রায় শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে, শিক্ষা যে একটি মৌলিক অধিকার সেটির ধারণাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি শিক্ষাকে পণ্যে রূপান্তরিত করবে। তাই অবিলম্বে আইন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কর প্রত্যাহার করতে হবে। অন্যথায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তুলে দাবি আদায়ে বাধ্য করা হবে।"
উল্লেখ্য ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে ৪৬টি রিট পিটিশন দাখিল হয়; হাইকোর্ট ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনগুলো অবৈধ ঘোষণা করেছিল, যা আপিল বিভাগ গত ২৭ ফেব্রুয়ারি বাতিল করেছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments