মো.পাভেল ইসলাম, রাজশাহী:রাজশাহী নগরীর আলীগঞ্জ পশ্চিম পাড়ায় পাওনা টাকা দিতে এসে রাজশাহী-চাঁপাইনবাবগন্জ মহাসড়কে ট্রাকের ধাক্কায় মাজেদ (৩০) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ রাজশাহী গোদাগাড়ী উপজেলার সারেংপুর গ্রামের খোরশেদের ছেলে।
নিহতের শ্বশুর তারেক জানান, মাজেদ নগরীর চাইলেকি পাড়ায় ভাড়া থাকতেন। ঔষধ কোম্পানীতে কর্মরত ছিলেন। আলীগঞ্জে এসেছিলেন পাওনাদারের টাকা পরিশোধ করার জন্য।
ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা এবং রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়।
নিহতের লাশ রাত ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments