ডেস্ক রিপোর্ট: ওমরাহ পালন না করলেও পবিত্র কাবা শরীফ তাওয়াফ বা প্রদক্ষিণ করার অনুমতি দিয়েছেন পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এই সুযোগ দিতে ইতিমধ্যে এতমারনা অ্যাপে ‘তাওয়াফ’ আইকন যোগ করা হয়েছে। এই আইকনযুক্ত অপশন থেকে ওমরাহ পালন করবেন না এমন মুসল্লিরাও তাওয়াফের জন্য নিবন্ধন করতে পারবেন।
সৌদির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, এতমারনা অ্যাপলিকেশনে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে এই সুযোগ পাচ্ছেন মুসল্লিরা। ইতিমধ্যে তাওয়াফ নিবন্ধন সংবলিত আইকন যোগ করা হয়েছে এই অ্যাপলিকেশনে। এর মাধ্যমে সহজেই তাওয়াফের অনুমতি পাবেন মুসল্লিরা।
এক প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, শাহী মসজিদের নীচতলায় ওমরাহ পালন করতে চান না এমন মুসল্লিরা পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে পারবেন। মসজিদ পরিচালনা কমিটি এসব মুসল্লিদের তাওয়াফের জন্য তিনটি সময় নির্ধারণ করে দিয়েছেন। সকাল ৭টা থেকে ১০টা, রাত ৯টা থেকে ১১টা ৫৯ মিনিট এবং মধ্যরাত ১২টা থেকে ভোররাত ৩টা পর্যন্ত তাওয়াফের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। এ সময়ে উমরাহ পালন করবেন না এমন মুসল্লিরাই তাওয়াফের সুযোগ পাবেন।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments