বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্টেটইউনিভার্সিটিঅববাংলাদেশ(এসইউবি) ও ঢাকার রাশিয়ান হাউজএরযৌথ উদ্যোগে ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এর সহযোগিতায় এসইউবির ধানমন্ডিস্থ নিজস্ব ক্যাম্পাসে আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক মানব মহাকাশ ফ্লাইট দিবস।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ান হাউজইন ঢাকা এর পরিচালক মি. মাক্সিম দোব্রো খোতভ, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এর সভাপতিমোঃ জিকরুল আহসান, সাধারণ সম্পাদকমিস ফরিদা ইয়াসমিন, উপদেষ্টা মি. মশুরুল আমিন ও রাশিয়ান ফেডারেশন এর সাংস্কৃতিক অনুষ্ঠান বিভাগ এর প্রধান জনাব প্রশান্ত বর্মণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসইবির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসরড. হাসান কাউসার।
মি. মাক্সিমতাঁর আলোচনায় ইউরি গ্যাগারিনের শৈশব, পেশাগত জীবন এবং তাঁর ঐতিহাসিক মহাকাশ উড্ডয়ন এবং সেই সঙ্গে রুশ মহাকাশ কর্মসূচির ইতিহাস এবং এই ক্ষেত্রেবৈশ্বিক অগ্রগতিতে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতিজিকরুল আহসানবলেন, ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছে। রাশিয়ার উৎক্ষেপণ পরিষেবার স্যাটেলাইট কোম্পানি গ্লাভকোসমসের সঙ্গে একটি সহযোগিতা সইয়ের মাধ্যমে দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২-এর প্রক্রিয়া শুরু হয়েছে। তাই তিনি রাশিয়ার সক্রিয় সহযোগিতায় ২০২৫ সালে বাংলাদেশের মহাকাশ যাত্রার আশাবাদ ব্যক্ত করেন।
রাশিয়ান হাউস ‘দ্য ফার্স্ট হিউম্যান ফ্লাইট ইন স্পেস’ শিরোনামের একটি ছবির প্রদর্শনীর ব্যবস্থাও করেন, যাতে ইউরি গ্যাগারিনের বিখ্যাত ফটোগ্রাফ এবং মানবতার জন্য তাঁর ঐতিহাসিক অর্জনগুলি রয়েছে।
অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা সহ প্রায়১00 জন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিস তৃণা সাহা, প্রভাষক, কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments