কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাবে জৈববিচিত্র মারাত্মক হুমকির মুখে। পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রতি বছরের ন্যায় এবারও কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় দুই শতাধিক ফলজ,বনজ এবং ঔষধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।
রোববার (১৬জুলাই) বিকালে ঐতিহ্যবাহী বৈরাগীরচর উচ্চ বিদ্যালয় মাঠের চার পাশে এই বৃক্ষ রোপন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (পিএলসি) কটিয়াদী শাখা।
এসময় মোহাম্মদ মহসিন বলেন, এখন বর্ষাকাল চলছে, এখনই গাছের চারা রোপনের উপর্যুক্ত সময়। এতে ঘরের ভেতর কিংবা বাড়ির বাহিরে ঘটবে সবুজের সমারোহ এবং মন হবে প্রফুল্ল। নানান প্রজাতির গাছের দৃষ্টি-নন্দন নান্দনিকতায় ভরে উঠবে চারপাশ এবং আমরা পাবো এক সুন্দর সবুজময় বাসযোগ্য পৃথিবী। তাই স্কুল-কলেজ, মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান, ইউনিয়ন পরিষদ কিংবা বাড়ির আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার আহ্বান জানান তিনি।
ইউসিবিএল কটিয়াদী উপজেলা শাখা ব্যবস্থাপক এসএম অলি আহাদ (এফ এ ভিপি) মোহাম্মদ মহসিনের সার্বিক ব্যবস্থানায় বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের গর্ভনিংবডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: হারিছ উদ্দিন, ব্যাংকের ম্যানেজার নূরুল হক, সিনিয়র অফিসার মো: হারুনুর রশিদ,সেবামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আলোর ঝলক’ এর সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো: মাজহারুল হক জাকির, বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম কামরুল আহসান, সিনিয়র শিক্ষক স্বপন কুমার ভৌমিক, জীবন কুমার দাস, মাহমুদা পারভীন, সিদ্দিকুর রহমান, আসাদুজ্জামান, সেলিম, মনোয়ার হোসেন রিপন, নূরে আলম, এসএমসি সদস্য দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন প্রমূখ।
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
সব মন্তব্য
No Comments