রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতুর্জার রহমান মানিক ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী হারুন অর রশিদ স্বাক্ষরিত এক পত্রে বীর মুক্তিযোদ্ধা আইনুল হককে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালেককে যুগ্ম আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা সুলতান হোসেনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির অন্যরা হলেন সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন মিয়া,বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সরদার,বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।এদিকে ৭১" র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের এ কমিটিকে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক ও বানারীপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চোকদার,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম, বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বরিশাল জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম শাহিন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিডারসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments