ডেস্ক রিপোর্ট : দেশে করোনা শনাক্তের পর ১৭ মাসের মধ্যে চলতি বছরের জুলাই ছিল সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর মাস। বিশেষ করে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দিয়েছে। মাসটিতে ছয় হাজারের বেশি করোনা রোগী মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৭ হাজার ব্যক্তি। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের ৮ মার্চ দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পর চলতি বছরের ৩১ জুন পর্যন্ত সোয়া নয় লাখ করোনা রোগী শনাক্ত হয়। তবে গত জুলাইয়ে এক মাসেই ৩ লাখ ২৭ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা মোট শনাক্ত রোগীর ২৬ শতাংশ। একই সঙ্গে মাসটিতে ৬ হাজার ৩৯ জন কভিড পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে, যা মোট মৃতের ২৯ শতাংশ।
করোনা রোগীদের চিকিৎসায় সরকারি ও বেসরকারি ১৩১টি হাসপাতালে নির্ধারিত ১৬ হাজার সাধারণ শয্যা রয়েছে। পুরো জুলাইয়ে ৭০ শতাংশের বেশি শয্যায় রোগী ভর্তি ছিল। একই সঙ্গে সংকটাপন্ন করোনা রোগীদের জন্য নির্ধারিত ১ হাজার ৩ শয্যায় রোগী ভর্তির হার বেশি দেখা গেছে। মাসের শুরুর দিককার তুলনায় শেষাংশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। এর মধ্যে সরকার শয্যা বাড়ানোর ব্যবস্থা নিলেও সংকট মোকাবেলা কঠিন হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৬৪৯টি পরীক্ষাগারে প্রায় ৩১ হাজার নমুনা পরীক্ষা করে ৯ হাজার ৩৬৯ জনের মধ্যে নভেল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪। সর্বশেষ ২১৮ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ায় ২০ হাজার ৬৮৫। দেশে এ মুহূর্তে সক্রিয় নভেল করোনাভাইরাসের রোগীর সংখ্যা দেড় লাখের বেশি। সর্বশেষ নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। আর মোট শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত রোগীর বিপরীতে সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ শতাংশ হলেও মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। পুরো জুলাইয়ে শনাক্তের হার ত্রিশের আশপাশে রয়েছে।
ভারত থেকে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে জুলাইজুড়েই দৈনিক রোগী শনাক্ত ১০ হাজারের আশপাশে ছিল। তবে ঈদুল আজহার সময় নমুনা পরীক্ষা কমে গেলে রোগী শনাক্তও সাময়িকভাবে কমেছিল। এর মধ্যে ২৮ জুলাই সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। আর ২৭ জুলাই একদিনে সর্বাধিক ২৫৮ জনের মৃত্যু হয়।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে নিজেদের স্বার্থে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ এর ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগড়ব এলাকায় অবস্থান করছে। ১১ মে ২০২৬ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগড়ব এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ...
ডেস্ক রিপোর্ট: তুরস্কের কোনিয়া (Konya) শহরে অনুষ্ঠিতব্য 'কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬' (Konya OIC Youth Capital 2026)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ সকা ...
সব মন্তব্য
No Comments