ইবি প্রতিনিধি: মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যু এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা আছিয়ার গায়েবানা জানাযা আদায় করেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচী পালিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, সায়েম আহমেদ সহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ছোট্ট আছিয়ার মর্মান্তিক মৃত্যু আমাদের ব্যথিত করেছে। ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক কোন শাস্তির রেকর্ড না থাকাটাই আজ ধর্ষণের জন্য, আছিয়ার মৃত্যুর জন্য দায়ী। বিচারহীনতার এই সংস্কৃতি বাংলাদেশে আর কোনভাবেই চলতে দেওয়া হবে না। ধর্ষকদের এমন কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে আর কেও এই কাজ করার দুঃসাহস না দেখায়৷
বক্তারা আরো বলেন, মহান আল্লাহ যেন আছিয়ার গুনাহ মাফ করে তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। শিশু আছিয়ার মৃত্যুর জন্য দায়ী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। সরকারের কাছে আমাদের প্রশ্ন আপনারা করছেন টা কি। আগের সরকারের আমলে নাহয় বিভিন্ন কায়দায় ধর্ষকদের বাচানো হতো কিন্তু আপনার কি করছেন? আপনারা ২ হাজার শহীদ ভাইবোনের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন। মানুষ এখন ওই ৬ মাসের আইনের কথা শুনতে চায়না, মানুষ ধর্ষণের ঘটনা ঘটার সাথে সাথেই ধর্ষকের শাস্তি চায়। যদি মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারেন তাহলে গদি ছেড়ে দেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments