ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ আন্তঃনগর বিজয় এবং কালনী এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতী এবং ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে বিশেষ ট্রেনের দাবীতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এতে জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, মুক্তিযোদ্ধা আবু হোরায়রা প্রমূখ। সভায় বক্তারা বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে রেলপথ বিভাগকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেয়ার পরও অজ্ঞাত কারনে রেলপথ বিভাগ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। অনতিবিলম্বে নাগরিক ফোরামের দাবী না মানলে বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে বলে তারা হুশিয়ারী দেন। এ ছাড়া শহরের বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা এবং যানজট সমস্যার সমাধানের দাবীও জানান বক্তারা।
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সাতক্ষীরা প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ...
সব মন্তব্য
No Comments