কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: আগামীকাল অনুষ্ঠিত হবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল সাড়ে ৮ টায় ইভিএম এর মাধ্যমে শুরু হবে ভোট গ্রহন। একটানা চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত। বুধবার দুপুর তিনটা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্র গুলোতে পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ ভোট গ্রহনের আনুসঙ্গীক সরঞ্জামাদী। গ্রহনযোগ্য ও সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। নির্বাচনে ৪৫ টি ওয়ার্ডের ৪৫ টি কেন্দ্রে ৮ জন ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য থাকবে। এছাড়া মাঠে র্যাব, বিজিবি ও পুলিশের মোবাইল টিম মোতায়েন করা হয়েছে।
উপজেলা নিবাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কলাপাড়া উপজেলার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫৭ হাজার ৩শ‘ ৩০ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান পদে, ১শ‘ ৪১ জন সাধারন সদস্য পদে ও ৫০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন। এদিকে নাশকতামূলক কর্মকান্ড নিয়ন্ত্রনে প্রতিটি ইউনিয়নের ভোট কেন্দ্র নিরাপত্তার চাঁদরে ডেকে দিয়েছে প্রশাসন।
কলাপড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুল রশিদ জানান, উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশাকরি সুন্দর ও গ্রহনযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পারবো।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments