দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সৈকত মোল্লা (২৭) নামে এক যুবককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অস্ত্রসহ আটক সৈকত মোল্লা দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি পাকুড়িয়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে এবং সে স্থানীয় ছাত্রদল কর্মী বলে জানা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈকত মোল্লাকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হলে গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments