বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : দেশব্যাপী বিএনপির ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) শাখার নেতা-কর্মীরা।
বুধবার ( ২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ দটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল শুরু করেন তাঁরা। পরে মিছিলটি মীর মশাররফ হোসেন হল ফটকে গিয়ে শেষ হয়। এ সময় সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত তফসিল অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়।
মিছিল শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, "আমরা গনতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং বর্তমানে ফ্যাসিবাদী অবৈধ সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমানের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী প্রতিজ্ঞাবদ্ধ"
মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, শহীদ সালাম বরকত হল শাখার যুগ্ম আহ্বায়ক মো আফ্ফান আলী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ ক্রীড়া সম্পরাধেশ্যাম বিশ্বাস রাজেশ,শেখ মুজিব হলের যুগ্ম আহ্বায়ক সাইফ আল হাসান,শেখ মুজিব হলের ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল, মীর মশাররফ হোসেন হল ছাত্রনেতা মিজানুর রহমান, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রনেতা সাব্বির আহমেদ, সালমান আহম্মেদ, মেহেদী হাসান প্রমূখ নেতাকর্মীবৃন্দ।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments