নারায়ণগঞ্জ প্রতিনিধি: রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, পহেলা আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল করবে। পদ্মা লিংক প্রকল্পের কাজ করার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।
মন্ত্রী আজ ঢাকা স্টেশন থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত রেললাইনের উন্নয়ন কাজ পরিদর্শনকালে চাষাড়া স্টেশনে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ডুয়েল গেজ ডাবল লাইন করার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল বিভিন্ন ধরনের সমস্যার কারণে কন্টাক্টর কাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্প রিভাইজ করে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে টেন্ডারিং করে আমরা দ্রুত কাজ শুরু করব এবং আশা করি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব।
মন্ত্রী আরো বলেন, চাষাড়া থেকে নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত সিটি কর্পোরেশনের আংশের রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে, তাই এই অংশে রেলক্রসিংয়ে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করতে হবে। সিটি কর্পোরেশনের সাথে এ বিষয়ে সমন্বয় করতে সময় লেগেছে।
নূরুল ইসলাম সুজন বলেন, ঢাকা-যশোর রেললাইনের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা রয়েছে। ঢাকা-ভাঙ্গা এবং দোহাজারী থেকে কক্সবাজার লাইন সেপ্টেম্বর/অক্টোবর মাসের মধ্যে সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments