সুমন মাহমুদ, বিশেষ প্রতিনিধিঃ গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন, এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি), বাংলাদেশ। এই ধারাবাহিকতা বজায় রেখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে লিবারেল ডেমোক্রোটিক পার্টি (এলডিপি) সংবাদ সম্মেলনে মাসুদ হোসাইন পীর ছাহেবকে প্রার্থী ঘোষণা করেন। এসময় উপস্থিত সাংবাদিকদের মাঝে জেলার নবগঠিত কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন।
৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে জেলা এলডিপি'র সদস্য সচিব মাসুদ হোসাইন পীর ছাহেবের নিজস্ব বাস ভবনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি ময়মনসিংহ বিভাগের মুখ্য সংগঠক, ঢাকা মহানগর উত্তরের শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং জেলার আহ্বায়ক রাসেল পারভেজ সদর-৫ আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত জামালপুর তথা বাংলাদেশ লক্ষ্যে ৭১এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সুমহান স্বাধীনতা সমুন্নত রাখার অঙ্গিকার এবং জুলাই -আগষ্ট, '২৪ বিপ্লবের ধারাবাহিকতায় সংগঠিত অভ্যূত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্রত জেলা এলডিপি'র সদস্য সচিব মাসুদ হোসাইন পীর ছাহেব নাম ঘোষণা করছি। তিনি সৎ, নির্ভীক এবং উদ্দ্যামী একজন ব্যক্তি। আগামী দিনের রাষ্ট্রের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালনে তার ভূমিকা অব্যাহত থাকবে। তাই সঠিক ও যোগ্য হিসেবে আমরা মাসুদ হোসাইন পীর ছাহেবকে এলডিপি থেকে জামালপুর-৫ আসনে এমপি প্রার্থী ঘোষনা করা হলো।
সংবাদ সম্মেলনে এলডিপির নেতা-কর্মী সহ বিভিন্ন টিভি, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments