ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার একটি ক্যাম্পিং সাইটে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো আরো অনেক মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধার কর্মীরা তাদের সন্ধানে সেখানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। খবর এএফপি’র।
এক টুইটে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রাজধানী কুয়ালালামপুরের একেবারে উপকণ্ঠে এবং পার্বত্য এক ক্যাসিনো রিসোর্টের কাছের বাতাং কলি শহরের অদূরে এ ভূমিধসে সাতজন আহত হয়েছে।
খবরে বলা হয়, প্রবল বর্ষণের পর মালয়েশিয়ায় ভূমিধস একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বছরের শেষের দিকে দেশটিতে নিয়মিতভাবে প্রচন্ড বৃষ্টিপাত হতে দেখা যায়।
এ কারণে সরকার পাহাড়িয়া এলাকায় ঘরবাড়ি গড়ে তোলার এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তবে খারাপ আবহাওয়ার পর দেশটিতে নিয়মিতভাবে ভূমিধসের ঘটনা ঘটে থাকে।
গত মার্চে কুয়ালালামপুরের একটি শহরতলীতে বড় ধরনের ভূমিধসের ঘটনায় চারজন নিহত হয়। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ ভূমিধসে তাদের ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ায় তারা প্রাণ হারায়।
১৯৯৩ সালে মালয়েশিয়ার রাজধানীর উপকণ্ঠে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এক ভূমিধসে ১২ তলা বিশিষ্ট একটি ভবন ভেঙ্গে পড়ায় ৪৮ জন নিহত হয়।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments