ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকারি প্রত্যক্ষ মদদে পূর্ব ঘোষনা দিয়ে সেনাবাহিনী, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর নিরাপদ বেস্টনির মধ্যে সরকারী বুলডোজার, এস্কেভেটার ক্রেন, যন্ত্রপাতি ব্যবহার করে চিন্থিত জঙ্গীবাদীদের ঘন্টার পর ঘন্টা ধরে চলমান বঙ্গবন্ধুর ভবনসহ সারাদেশে সরকারী স্থাপনা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ম্যুরাল, ভাস্কর্য, ব্যক্তিগত সম্পত্তি ভাংচুর, জ্বালাও, পোড়াও, লুটপাট, ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা করেছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, সরকারী প্রত্যক্ষ মদদে জঙ্গীবাদী গোষ্ঠী এই ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে ৫ আগস্টের তাদের জঙ্গীবাদী অভ্যুত্থান ও ক্ষমতার দখলের ৬ মাস পূর্তিতে বিকৃত আনন্দ উৎসব পালন করেছে। জাসদের বিবৃতিতে বলা হয়, ৫ ফেব্রুয়ারির ধ্বংসযজ্ঞ দিয়ে আবারও প্রমাণ হলো, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, পাকিস্তানপন্থী জঙ্গবাদীরা রাষ্ট্রক্ষমতা দখল করে রাষ্ট্রীয় ও সরকারী মদদে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মৃতি, চিন্থ, স্মারক মুছে ফেলছে। জঙ্গীবাদীরা এই হিংসাত্মক ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা স্বাভাবিক সাংবিধানিক শাসন, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিকে অস্বীকার করে, দূরে সরিয়ে দিয়ে মবতন্ত্রকেই দেশের স্থায়ী রাজনৈতিক ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে। জাসদের বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ভবন, ভাস্কর্য, ম্যুরাল ধ্বংস করে জাতির ইতিহাস ও স্মৃতি থেকে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান হানাদারবাহিনী সহযোগী আধাসামরিক রাজাকার, আলবদর বাহিনীর দ্বারা সংঘটিত ৩০ লক্ষ মানুষকে গণহত্যা, ২ লক্ষের অধিক নারীকে গণধর্ষণসহ বর্বর যুদ্ধাপরাধের ইতিহাস মুছে ফেলতে পারবে না। জাসদের বিবৃতিতে দেশের শান্তিপ্রিয়, গণতন্ত্রকামী সাধারণ মানুষ এবং দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের প্রতি মবতন্ত্রের অবসানে সোচ্চার হওয়া এবং জাতীয় ঐকমত্য গড়ে তুলতে জরুরি পদক্ষেপ নেয়ার আহবান জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments