স্টাফ রিপোটার: আজ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মহাখালীস্থ পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব আজিজুর রহমান, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।এবারের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী শুরুতেই সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছিল ১ লাখ ৪ হাজার ৩৭৪ জনের। সেখান থেকে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ৩৬৯ জন প্রার্থী। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৯২ শতাংশ। পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ৪০ শতাংশ নম্বর। সে অনুযায়ী এবছর মোট ৪৯ হাজার ৯২৩ জন পাস করেছে। এদের মধ্যে পুরুষ ২০ হাজার ৪৫৭ জন এবং নারী ২৯ হাজার ৪৬৬ জন।
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে তানজিম মুনতাকা সর্বা।নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা সরকারি মেডিকেল কলেজে ১৮ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রকাশিত হবে।
ডা. সামন্ত লাল সেন বলেন, “এবারের পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েদের পাসের হার বেশি। আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলেও নারীর সেই অগ্রযাত্রা লক্ষ্য করা গেছে। একটা দেশের সরকার প্রধান যদি ভিশনারি হন তাহলে সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন, মানবিক উন্নয়ন সবই সম্ভব। আর আমাদের প্রধানমন্ত্রী তেমনি একজন সত্যিকারের ভিশনারি লিডার।”
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments