মোংলা থেকে মো: নূর আলম: মোংলার শিল্প এলাকায় অবস্থিত দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের আয়োজনে ২২ মার্চ বুধবার বিকেলে কলেজ অডিটোরিয়ামে "শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ " শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ, প্রাণবন্ত ও আনন্দদায়ক আলোচনা করেন মোংলা সরকারি কলেজে সদ্য যোগদানকারী অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য। সভায় সভাপতিত্ব করেন দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবু তুষার কুমার গাইন। সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক প্রভাষক ধ্রুব শংকর রায়। সেমিনারে দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহন করেন। প্রধান অতিথির আলোচনায় মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নারায় ভট্টাচার্য বলেন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক'র যৌথ প্রচেষ্টায় পাঠদান ও গ্রহণকে আনন্দদায়ক করার মাধ্যমে শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments