স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ নগরবাসীকে সতর্ক করে জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাফিক জরিমানা আদায়ের নামে যে এসএমএস পাঠানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। এ ধরনের ভুয়া বার্তায় বিভ্রান্ত বা প্রতারিত না হওয়ার জন্য নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা করলে সংশ্লিষ্ট বিভাগের বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি পত্র সংশ্লিষ্ট ঠিকানায় প্রেরণ করা হয়।
এতে আরও বলা হয়, প্রয়োজন হলে শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে এসএমএস পাঠানো হবে। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানাকৃত যানবাহনের জরিমানা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে উপায় ও সিবিবিএল ব্যবহার করে পরিশোধ করা যাবে।
ডিএমপি স্পষ্টভাবে জানিয়েছে, ট্রাফিক বিভাগ কখনও কোনো ব্যক্তির কাছ থেকে পিনকোড, পাসওয়ার্ড কিংবা ওটিপি জানতে চাইবে না। ট্রাফিক এআই/ভিডিও মামলা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ডেল্টা-৩ অথবা ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ নম্বরে যোগাযোগের পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সচেতন থাকার আহ্বানও জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments